প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণকল্পে সরকারের নির্দেশনানুযায়ী খাদ্যমন্ত্রণালয়ের উদ্যোগে নিত্য প্রয়োজনী খাদ্যপণ্য কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাদ্যবান্ধব ভিজিএফ(খাদ্যশস্য) কর্মসূচির আওতাধীন তালিকাকৃত কার্ডধারী হতদরিদ্র নারী-পুরুষদের বিনামূল্যে ১০ কেজি চাল বিতরন কার্যক্রম চলমান আছে।
বৃহস্পতিবার(১২ মার্চ) হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে ৩’হাজার ৪০ জন হতদরিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরন সম্পন্ন হয়েছে ।
তালিকাকৃত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে সরকারের দেয়া এমন সুবিধা পেয়ে মহাখুশি।
ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুৃৃমন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,ইউনিয়নের দরিদ্র জনগণকে এমন সুবিধা সেবা দিতে পেরে আনন্দ লাগছে।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস,ইউপি সচিব ইউসুফ সরকার রুবেল,ইউপি মেম্বার কামাল সদ্দার,মিজানুর রহমান মেম্বার, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন প্রমূখ।
এসময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিএফ চাল তুলে দেন চেয়ারম্যান সহ মেম্বারবৃন্দ নির্দিষ্ট কার্ডধারীর বয়স্ক নারী-পুরুষের হাতে।










