শাহরাস্তিতে উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১২ মাস বৃহস্পতিবার) বিকেলে উন্নয়ন প্রকল্প নিয়ে কালিয়াপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি/ সেক্রেটারিদের নিয়ে এ মতবিনিময় সভা: দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল গনি,, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ শিকদার, সদস্য সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব মোহাম্মদ আজগর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কিরণ মুন্সি, লিটনসহ বিএনপি, যুবদল ছাত্রদল, অঙ্গ সংগঠনের সভাপতি /সেক্রেটারি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
আরকে/ সাইফ










