ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কিং সালমান হিউম্যানিটারিয়ান এন্ড রিলিফ সেন্টারের খেজুর বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এন্ড রিলিফ সেন্টার থেকে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এই খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা এবং মসজিদে ইতেকাফে থাকা মুসল্লিদের মাঝে মোট ৩২ কার্টন খেজুর বিতরণ করা হয়। উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের অধীন ৪৫টি এতিমখানা, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এই খেজুর পৌঁছে দেওয়া হয়।

খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসার প্রধানরা উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খেজুর গ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জে কিং সালমান হিউম্যানিটারিয়ান এন্ড রিলিফ সেন্টারের খেজুর বিতরণ

আপডেট : ০২:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬