ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মা’দক, বা’ল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 20

আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাতলা থানা পুলিশের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। তিনি মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিট অফিসার এসআই গৌতম চক্রবর্তী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমদাদুল হক বাদশা, কৃষক দলনেতা বকুল সরকার, জিয়াউর রহমান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদাউস উজ্জ্বল এবং রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান।

ট্যাগস :

একই রোগী, একই পরীক্ষা—দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই রকম রিপোর্ট!

সোনাতলায় মা’দক, বা’ল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক

আপডেট : ০৮:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬