ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ৮ বছরের শিশু শোয়াইব নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরের হাজীগঞ্জে শোয়াইব খাঁন চৌধুরী নামে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা গেছে, হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ, স্থানীয়ভাবে ‘ছোট মসজিদ’ নামে পরিচিত, সংলগ্ন বাসা থেকে নিচে আসার পর শোয়াইব নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় শোয়াইবের পরনে ছিল কালো প্যান্ট ও শ্যাওলা রঙের গেঞ্জি। তার কাঁধে পাটের তৈরি স্কুল ব্যাগ ছিল। শিশুটির বয়স ৮ বছর। তাকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৬৭৭৬৯৪১৭৩ শিশুটির মা হাজীগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। শিশুটির সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহযোগিতা কি পেতে পারে না নিখোঁজ ছোট্ট অবুঝ শোয়াইব খাঁন চৌধুরীর পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরাজীকান্দি ইউনিয়নে জনসেবার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন চোকদারের

হাজীগঞ্জের ৮ বছরের শিশু শোয়াইব নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেট : ০৫:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬