চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে মো. আব্দুল লতিফ শেখ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ আব্দুল লতিফ শেখ চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান বাজার বউবাজার এলাকার ওসমানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গত দুই দিন আগে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনে সাদা টুপি ও সাদা পাঞ্জাবি ছিল। তার গায়ের রং শ্যামলা এবং বয়স আনুমানিক ৮০ বছর।
কোনো সহৃদয় ব্যক্তি আব্দুল লতিফ শেখের সন্ধান পেয়ে থাকলে অথবা তাকে কোথাও দেখে থাকলে দ্রুত ০১৮৮৪৯৪২২৮৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
















