ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মা’দক ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬, আদালতে প্রেরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • 45

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফুলছোয়া গ্রামের মো. হাসেম (৩৮), মকিমাবাদ গ্রামের মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), মকিমাবাদ গ্রামের সোহাগ আহমেদ (৪২) এবং বাউরা গ্রামের পলাশ (২৩)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় নাটেহরা গ্রামের শাওন (২২) নামে আরও একজনকে গ্রেফতার করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মা’দক ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬, আদালতে প্রেরণ

হাজীগঞ্জে মা’দক ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬, আদালতে প্রেরণ

আপডেট : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬