ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ১০ জেলে : ৭ জেলের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 22

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারকার্য পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
শনিবার দিবাগত রাতে উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—আবু সাঈদ (২৮), কাজল (৩০), জুয়েল (৪০), লোকমান (২৭), জীবন সরকার (৪০), রাসেল মৃধা (৪০) ও ইমরান (২১)। তাঁদের সবার বাড়ি মতলব উত্তর উপজেলায়।
রোববার সকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়। এ সময় জালগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে সোপর্দ করা হবে।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মতলব উত্তরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ১০ জেলে : ৭ জেলের কারাদণ্ড

আপডেট : ০২:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬