ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ফরিদগঞ্জের মাদক কারবারি আটক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • 126
অনলাইন নিউজ ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) সহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।
এর আগে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. দুলাল হোসেন (৪৭) চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। র‍্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারী দুলাল হোসেন নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুলাল উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব পন্থায় পরিবহন করে চাঁদপুর ও লক্ষ্মীপুরের খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

র‌্যাবের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ফরিদগঞ্জের মাদক কারবারি আটক – Rknews71

আপডেট : ১১:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২