মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) ২ জন মহিলা চিকিৎসকের মাধ্যমে স্কুলের শতাধিক কিশোরীদের নিয়ে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের শারীরিক পরিবর্তন ও এসময়ে করণীয় বিষয়ক পরামর্শ দেয়া হয়।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এবং সাবেক শিক্ষার্থী ডা. আবু সাইদ এর সার্বিক ব্যবস্থাপনায় কিশোরীদের বয়স বৃদ্ধিকালীন সময়ে তাদের শারীরিক পরিবর্তন ও এসময়ে তাদের করণীয় বিষয়ক পরামর্শ দেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিস ডা. রীমা আক্তার ও ছেংগারচর মেডিফাস্ট মেডিক্যাল সার্ভিসেসের মেডিকেল অফিসার ডা. ইভা আক্তার।
কিশোরীদের সাথে ডাক্তারদের পরামর্শ সভার পর একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিনের সভাপতি এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক ডা. আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ডিজিএম ও চরকারিয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসীন সরকার।
এই সময়ে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াসিন মোল্লা, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল এহসান বাবু ও ইয়াছিন হাওলাদার, সমাজ সেবক মাসুদুর রহমান, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূরে আলম অপু প্রমূখ।
এ সময় কিশোরীদের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের শারীরিক যে পরিবর্তন আসে সে সময়ে তাদের করণীয় কি গ্রামাঞ্চলের মেয়েরা লজ্জা, সংকোচ, দ্বিধার কারণে অনেক সময় তারা কারো সাথে পরামর্শ নিতে পারে না। গ্রামাঞ্চলের এই চরকালিয়া স্কুলে দু’জন মহিলা ডাক্তারের মাধ্যমে আজকে এই স্কুল পড়ুয়া শতধিক কিশোরীকে বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক পরিবর্তন ও এসময়ে করণীয় বিষয়ক পরামর্শ দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, কিশোর-কিশোরীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কৈশোরকালীন মানসিক বিকাশ একটি সুস্থ জাতি গঠনে সাহায্য করে। এ জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমন্বিতভাবে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।



















