ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে জনদুর্ভোগ সৃষ্টকারী অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • 74

মতলব উত্তর ব্যুরো:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধে সড়ক ও জনপদের রাস্তার ওপর দিয়ে নেয়া অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাস্তায় অবৈধ ড্রেজার পাইপ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় ছেংগারচর পৌরসভার শিকিরচর থেকে এখলাছপুর বকুলতলা এলাকায় অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এতে উপস্থিত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। অভিযানে সহায়তা করেন মতলব উত্তর থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে জনদুর্ভোগ সৃষ্টকারী অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

আপডেট : ০৮:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩