আহসান হাবীব সুমন:
কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহা শিশির বলেছেন,মুক্তিযোদ্ধের সংগঠক ৭১ এর কচুয়া ও বরুড়া সংগ্রাম কমিটির সভাপতি,বুরগী উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম এম এ রশিদ প্রধান বিভিন্ন এলাকায় মসজিদ,মাদ্রাসা স্কুলসহ বহু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পাশাপশি তিনি নিজের অর্থ ব্যয় করে ও শ্রম দিয়ে কাজ করে কচুয়া উপজেলার প্রতিটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মী সৃষ্টি করে অগ্রনী ভ’মিকা পালন করেছেন যা কচুয়া উপজেলা আওয়ামী লীগ সারাজীবন স্মরন রাখবে । তিনি রবিবার এম এ রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের প্রতিষ্ঠিত শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে জাতীয় পর্যায়ে অবদান রাখায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপিকে গুণীজন সংবর্ধনা , মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় কচুয়া মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ডা, রেফায়েত উল্লাহ শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষা বিষয়ে অবদান রাখায় মাদ্রসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদার,সিনিয়র শিক্ষক কবির হোসেন,সমাজ সেবামূলক কাজে অবদান রাখায় কচুয়া উপজেলা হিন্দু বৌদ্দ খ্রিষ্টান কমিটির সভাপতি ডা.প্রাণধন দেব, এছাড়া রাজনীতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে মরহুমের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা আনোয়ারী।




















