মোঃ জামাল হোসেনঃ
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শাহরাস্তির ঐতিহ্যবাহী চিতোষী ডিগ্রী কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য আপণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।
কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর তাৎপর্যপূর্ণ আলোচনা,বঙ্গবন্ধুসহ পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা,দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ দোয়া করা হয়।
সহকারী অধ্যাপক কামাল উদ্দিন এর সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ কামরুল হাসান মজুমদার, সহকারী অধ্যাপক কামরুন্নাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মানিক, আওয়ামী লীগ নেতা এডভোকেট বেলায়েত হোসেনসহ সকল শিক্ষক, ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় শেষে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করেন।




















