জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের পাটোয়ারী বাড়ি নিবাসী মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী (৭০) এর দাফন বুধবার (২৯ মার্চ) সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৭.৪৫ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহে —- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ কামালপুর পাটোয়ারী বাড়ির ঈদগাহ ময়দানে বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে ৭ নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের (আবু) পাটোয়ারী বলেন, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন পাটোয়ারী ছিলেন অত্যন্ত সাদামনের মানুষ। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত ও তার রেখে যাওয়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।




















