ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু !

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • 79
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে সম্পতিগত বিরোধের জেরে প্রতিপক্ষের ঘুষিতে মো. সালামত উল্যাহ্ (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে।
জানা গেছে, ওই বাড়ির রবিউল আলমের পরিবারের সাথে একই বাড়ির মৃত আমির হোসেনের পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। এদিন সকালে বিরোধকৃত সম্পত্তি বালু দ্বারা ভরাট কাজ শুরু করেন বিবাদী মৃত আমির হোসেনের ছেলে মো. কাউসার হোসেন (২৫)। তারা সম্পর্কে বাড়ির হিসাবে চাচা-ভাতিজা।
এ সময় বাদী রবিউল আলম ও তার ছেলে সালামত উল্যাহ বাধা দিলে দু-পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কাউসার হোসেন ক্ষিপ্ত হয়ে সালামত উল্যাহর বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর উপ-পরিদর্শক মো. ইউনুছ মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এদিন দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কাউসার হোসেনকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু !

আপডেট : ০১:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩