ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুর ইউপিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • 38

মনিরুল ইসলাম মনির:

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের
মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ইউনিয়ন
পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন
খান ওপেল।

এসময় ৫২৯ জন নিবন্ধিত কার্ডধারী জেলেদেরকে মার্চ ও এপ্রিল এই ২ মাসের একসাথে ৮০
কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ,
জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আজকের জাটকা আগামী দিনের
পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের
চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ
ও জাতির জাতীয় শত্রæ। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার
ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকারকে ক্ষমতায় আনতে হবে।

চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপ-সহকারি কৃষি
কর্মকর্তা মো. আল-আমীন, ইউপি সচিব করিম আহম্মদ দিপু, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান
মিয়াজি, আবুল কালাম সরকার, সবুজ মিয়া, আলী হোসেন, মানিক প্রধান, মানিক মিয়াজী,
নাছির মিয়া, জনি শিকদার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, জেলে প্রতিনিধিসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

দূর্গাপুর ইউপিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরন

আপডেট : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩