খন্দকার আরিফ:
হাজীগঞ্জে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় থেকে ৫টায় পর্যন্ত পৌরসভাস্থ টোরাগড় স্বর্নকলী কেজি স্কুল সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে এই অবস্থান কর্মসূচী পালন করে স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচীতে দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, বিএনপি সব সময় জনগনের মৌলিক অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করছে। আর পুলিশ আমাদের যৌক্তিক আন্দোলনে বাধা দিচ্ছে। জনগনের মৌলিক অধিকার আদায়ে বিএনপির এই আন্দোলন চালিয়ে যাবে। এই রমজানে যারা অবস্থান কর্মসূচীতে কষ্ট করে এসেছেন আপনারা আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রামে অংশ নিবেন। যতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হবে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হবে। ততদিন জনগনকে নিয়ে বিএনপির আন্দোলন চলমান থাকবে।
উপজেলা বিএনপির সাধারণ এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তফা খান সফরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ।
ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, আনিছুর রহমান কানু পাটওয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, মো. মনিরুজ্জামান সম্রাট, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















