খন্দকার আরিফ:
একই পিতার সন্তান দুই ছেলে ও ৪ মেয়ে, সে সুবাদে পিতার সকল সম্পত্তির মালিক ছেলে-মেয়েরা। শত বছরের উপরে বয়স হওয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয় বৃদ্ধ বাবা। এ সুযোগে বড় ছেলে সিরাজুল ইসলাম ডাক্তার দেখানোর নাম করে পিতার কাছ থেকে সম্পত্তি লিখে নেয়। তবে মৃত্যুর পূর্বে ছোট ছেলেসহ বাড়ির অন্যান্যদের কাছে বড় ছেলের জালিয়াতির কথা প্রকাশ করেন তিনি। এমন ঘটনাটি মঙ্গলবার (৯ মে) হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ পশ্চিম পাড়া প্রধানীয়া বাড়িতে ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কয়েক মাস পূর্বে হাজীগঞ্জে ডাক্তার দেখানের নাম করে নিয়ে জালিয়াতি করে বড় ছেলে সিরাজুল (৭৫) পিতার থেকে সম্পত্তি লিখে নেয়। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমাবার দিবাগত রাত ১০টায় মৃত্যু বরণ করেন বৃদ্ধ পিতা তরিকুল ইসলাম (১১০) এর। মৃত্যুর পর লাশ দাফনে বাঁধা দেন ছোট ছেলে আইয়ুব আলী।
এ নিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দফায় দফায় সমঝোতার বৈঠক করেন স্থানীয়রা। পরে বাধ্য হয়ে সম্পদ লোভী বড় ভাই সিরাজুল ইসলাম ১৫ দিনের মধ্য ছোট ভাই আইয়ুব আলীকে ১১ শতাংশ সম্পত্তি রেজি: করে দিবেন নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে। এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পিতার লাশ দাফনে সম্মতি দেন ছোট ছেলে আইয়ুব আলী। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
মৃত তরিকুল ইসলামের ছোট ছেলে আইয়ুব আলী বলেন, বড় ভাই সিরাজুল ইসলাম জালিয়াতী করে বাবার থেকে ২২ শতাংশ সম্পত্তি লিখে নেয়। লিখে নেওয়া সম্পত্তির ভাগ পেতে বাবার লাশ দাফনে বাঁধা দেই। পরে আমাদের দুই ভাইয়ের মধ্য সমঝোতা হলে ১৮ ঘন্টা পর আমরা বাবার লাশ দাফন করি।
তবে সম্পদ লোভী সিরাজুল ইসলাম এবং তার ছেলে শামীমের কাছে জানতে চাইলে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।




















