ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের কাবুলে একটি স্কুলে বোমা হামলায় ৪ জন নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 141

আফগানিস্তানের পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আশেপাশের বেশিরভাগ বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্গত। এই সম্প্রদায়টি জাতিগত ও ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যাদের প্রায়ই ইসলামিক স্টেটসহ সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা হামলার শিকার হতে হয়। খবর এনডিটিভির

কাবুল কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তবে এ বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

যদিও আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান বরাবরই বলে আসছে তারা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়েই গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি বড় হামলার পেছনে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আফগানিস্তানের কাবুলে একটি স্কুলে বোমা হামলায় ৪ জন নিহত

আপডেট : ১০:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২