ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে গাছ পড়ে অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • 112

কুমিল্লার মুরাদনগরে ঝড়ে গাছ উপড়ে পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যাত্রী। নিহতের নাম শিশু মিয়া (৬০)। তিনি উপজেলার খোশঘর গ্রামের বাসিন্দা।

বুধবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সলপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে। এ সময় সিএনজির ভেতরে থাকা শিশু মিয়া নামের এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দু’জন আহত হয়েছে।

আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ঝড়ে গাছ পড়ে অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

আপডেট : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২