ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • 29
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন (১৩) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র বিদ্যুষ্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকালে  উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন গজারিয়া গ্রামের মো: ইউছুফ মিজির ছোট ছেলে। নিহত ইয়াসিন দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজু বিভাগের ছাত্র।
স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজি বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে এলাকার স্হানীয় কিশোররা। বুধবার(২২ নভেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলায় ইয়াসিনকে খেলতে না দেয়ায় তার মনক্ষুন্ন হয়। এবং রাগের বশিভূত হয়ে ইয়াসিন বৃহষ্পতিবার(২৩ নভেম্বর) সকালে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসিনের মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

ফরিদগঞ্জে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩