ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো জনতা উবির সভাপতি হলেন আবুল কালাম আজাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 32
চতুর্থবারের মতো শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নের ধোফল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন আবুল কালাম আজাদ। রোববার (৩ ডিসেম্বর) ম্যানেজিং কমিটির অভিভাবক, দাতা ও টিআর সদস্যদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুল আমিন।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবদুর রহিম তালুকদার, আনোয়ার হোসেন, জহির মিয়াজী, ইসমাইল হোসেন, টির সদস্য এমদাদুল হক আলম, কবির হোসেন, নাছিমা বেগম, দাতা সদস্য নজরুল ইসলাম মিয়াজী ও জাকির হোসাইন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে চতুথবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

চতুর্থবারের মতো জনতা উবির সভাপতি হলেন আবুল কালাম আজাদ

আপডেট : ১১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩