ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় গরু খামারীকে গুলি করে ৬ গরু ছিনতাই

চাঁদপুরের কচুয়ায় গরু খামারীকে গুলি করে ৬ গরু ছিনতাই করে নিয়ে গেছে ডাকাতদল।
মঙ্গলবার গভীর রাতে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সশস্ত্র ডাকাতদল গভীর রাতে গরু
খামারী জসিম উদ্দিনের বাড়িতে প্রবেশ করে বসত ঘরে তালা লাগিয় দিয়ে পাশের গরু খামার ঘরের তালা  ভেঙ্গে প্রবেশ করে।
গরু নিয়ে বের হওয়ার সময় গরু খামারী জসিম উদ্দিন ও তার ভাই সাকিবুল হাসান টের পেয়ে ঘরের জানালা ভেঙে ঘর থেকে বাহির হয়ে ডাক-চিৎকার শুরু করে ।  এসময় ডাকাতদল গরু খামারীকে জসিম উদ্দিন ও তার ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে।  ডাকাতদলের গুলি গরু খামারী জসিম উদ্দিনের ভাই সাকিবুল হাসানের বুকে লাগে।
এসময় ডাকাতদল খামারে থাকা ৬টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়।
আশপাশের লোকজন এসে গুলিবিদ্ধ সাকিবুল হাসানকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সংবাদ পেয়ে কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় গরু খামারীকে গুলি করে ৬ গরু ছিনতাই

আপডেট : ০৯:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪