ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্যদের ম-র-দে-হ উদ্ধার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • 38
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। মা-রা যাওয়া মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি।
জানা গেছে, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের ম-র-দে-হ ভাসতে দেখতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বার করেন। এসময় তার মাথায় র-ক্তা-ক্ত ও আঘাতের চিহৃ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
ছেলে তামিম’সহ তার স্বজনরা জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তারা হ-ত্যা দাবী করে বিচার চান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের ম-র-দে-হ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমাদের কাজ (তদন্ত) করছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ক্রীড়া সংস্থার ম্যারাথনে ৭৫৬ জনের নিবন্ধন

হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্যদের ম-র-দে-হ উদ্ধার 

আপডেট : ০২:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬