ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় হাজীগঞ্জে ছাত্রশিবিরের গায়েবানা জানাজা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 63

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হাজীগঞ্জে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত জানাযা নামাজের ইমামতি করেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।

মঙ্গলবার (৬ আগস্ট) জোহরের নামাজ শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযা শেষে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে নিহত ও দলীয় প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জানাযা’র পূর্বে নিহতদের স্মরণে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

জানাযা’য় অংশ নিয়েছেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, জামায়াতে ইসলামীর জেলা অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা আমীর জনাব এবিএম কলিম উল্লাহ, পৌর আমির মো. আবুল হাসানাত, সেক্রেটারী মো. শফিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়াও জানাযা’য় জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মহরম আলী, সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল, উপজেলা শিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি মো. আব্দুস সালামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এছাড়াও শতাধিক সাধারন মুসল্লিও জানযা’য় অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় হাজীগঞ্জে ছাত্রশিবিরের গায়েবানা জানাজা

আপডেট : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪