ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 33
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার যাত্রী সেজে ছিনতাই করার সময় চুরিকাঘাতে ছিনতাইকারী দলের একজন আহত হয়েছে। অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চতুরা এলাকায় রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই উপজেলার গাব্দেরগাঁও বশির দিঘির পাড় বাড়ির জাহিদ হোসেন (২২) ও আহত ব্যক্তি হলেন ছিনতাইকারী চক্রের সদস্য পশ্চিম বড়ালী এলাকার হাসানের ছেলে সোহান (১৮)।
ছিনতায়ের ঘটনার শিকার অটোরিকশা চালক একই উপজেলার উত্তর হাঁসা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে আমির হোসেন জানান, রাত ৯ টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা দুইজন আমার অটোরিকশাতে উঠে কালির বাজার যায়, সেখানে তাদের কাছ থেকে আমি ভাড়ার টাকা চাইলে বলেন, ভাড়ার টাকা বাড়িয়ে দিব, এই বলে আমাকে তারা রেখে দেয়। পরবর্তিতে রাতেই তারা আমাকে গাব্দেরগাঁও এলাকায় নিয়ে গলায় অস্ত্র ধরে আমার মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি বাঁধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়,ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন নিজের ছুরিতে নিজে আহত হয়। আমার ডাকচিৎকারে স্থানীয়রা আসলে অপরজন পালিয়ে যায়। পরে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা যায়, জাহিদ ও সোহানদের একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক-ইভটিজিং, চুরি-ছিনতায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অটোরিশা চালক নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ছিনতায়কারী চক্রের সদস্য সোহান নামে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। জাহিদ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১

আপডেট : ০৬:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫