ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলখানায় মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক | Rknews71

অনলাইন ডেস্কঃ

কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯ পিস ইয়াবাসহ রানী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষী। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

আটককৃত নারী কারাগারে তার মেয়েকে দেখতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য এনেছিলেন। রানী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।

কাশিমপুর কারা সূত্রে জানা যায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন রানী বেগম। পরে সেখানে ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে ওই নারীকে আটক করে কোনাবাড়ি থানায় খবর দেয়। এরপর পুলিশ ইয়াবাসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করতে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে, জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আটককৃত ওই নারী দুই মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জেলখানায় মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক | Rknews71

আপডেট : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২