ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে অবৈধ পোনা ধরার চাঁই ও বেহুন্দি জাল জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 32
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে মাছ ধরার সময় পাঙ্গাসের পোনা ধরার চাঁই ও বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘনা নদীর সটাকী, বাবুরবাজার, ষাটনল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আিভযানকালে ২টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন এএসআই মানিক, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে  মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মতলব উত্তরে অবৈধ পোনা ধরার চাঁই ও বেহুন্দি জাল জব্দ

আপডেট : ০২:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪