ফরিদগঞ্জে দায়িত্বরত অবস্থায় শাহাদাত হোসেন ( ৪৬) মেডিকেল অফিসারের মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেলে ফরিদগঞ্জ বাজারে শাহাদাত হোসেন দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে বুমি করে জ্ঞান হারিয়ে ফেললে আশে-পাশের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক এইচ এম রকিবুল আবেদীন তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর সংবাদে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কান্নায় ভেঙ্গে পড়ে ।নিহত এরিস্টোফার্মা প্রমোশনে অফিসার শাহাদাত হোসেন চাঁদপুর সদর উপজেলার বারগা এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে।
নিহত শাহাদাত হোসেন ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় এর কাছে মা স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিহত শাহাদাত হোসেনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফরিদগঞ্জ বাজারের একাধিক ফার্মেসী ও সাধারণ ব্যবসায়ীরা বলেন নিহত শাহাদাত হোসেনের ম্যানেজার প্রতিনিয়ত তাকে সেলস এর জন্য গালিগালাজ করত যার কারণে শাহাদাত সব সময় আতঙ্কে থাকতো। একাধিকবার তাদের দুজনকে প্রকাশ্যে জগড়া করতে দেখা যেত।
এরিয়া ম্যানেজার মুক্তি শাফায়েত উল্লাহ বলেন তার সাথে শুধু জগড়া করতাম তা না আমরা একসাথে চলতাম খাবার খেতাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব চিকিৎসক ডাক্তার এইচ এম রকিবুল আবেদীন বলেন আমাদের কাছে আনার পর তাকে মৃত অবস্থায় পাই ।এর পূর্বে তার অন্যান্য কোন রোগ ছিল কিনা তা আমাদের জানা নেই।


















