ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • 66

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চৌকিদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে মানহানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

একাধিক ফেক আইডি থেকে তার ছবি বিকৃতি ও আপত্তিকর লেখনীর মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁন মিয়া ও স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

চাঁন মিয়া চৌকিদার গণমাধ্যম কর্মীদের জানান,
“আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমার সম্মান নষ্ট করার জন্য ছবি বিকৃতি এবং মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়ে এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।”

এই অপপ্রচারের জন্য ব্যবহৃত ফেক আইডিগুলোর নাম হলো: Adnan Abir, Angel Mariya, বাংলার হ্যামিলনের বাঁশিওয়ালা, মুখোশ খুলে দিবো, চানমিয়া চৌকিদার.

চাঁন মিয়া চৌকিদার দাবি করেছেন, এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মানহানিকর কার্যক্রম বন্ধ হবে এবং প্রকৃত অপরাধীরা শনাক্ত হবে।

স্থানীয় এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

আপডেট : ০৭:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪