ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাদপন্থিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • 26

টঙ্গীর ইজতেমা ময়দানে উগ্র সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যার বিচার এবং চাঁদপুর জেলাসহ সারা দেশে তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ গেইটের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মো. জোবায়ের আহমেদ।

‘হাজীগঞ্জ উপজেলা ওলামায়ে কেরাম ও বিশ্ব শুরায়ী নেজামের দাওয়াত ও তাবলীগী সাথীগণ’ এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুরের মুরুব্বী মাওলানা মো. আব্দুর রহিম, মুফতি মো. আলাউদ্দিন, মাও. মো. মাসুদ ও মো. হুমায়ুন কবির। বক্তারা বলেন, সাথী ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং হত্যাকারী সাদ বাহিনীসহ কুরআন-সুন্নাহ বিরোধী সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

বক্তব্য শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতীর সমৃদ্ধি এবং টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাও. মো. মাসুদ। মো. আহছান উল্যাহ্ কাশারীর সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারের (হাজীগঞ্জ সার্কেল) কাছে স্মারকলিপি পেশ করেন, শুরায়ী নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুরুব্বীরা।

মানববন্ধনে চাঁদপুর থেকে আগত শুরায়ী নেজামের অন্যান্য মুরুব্বী, উপজেলা ওলামায়ে কেরাম ও বিশ্ব শুরায়ী নেজামের দাওয়াত ও তাবলীগীগের প্রায় দুই শতাধীক সাথীগণ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাজীগঞ্জে সাদপন্থিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫