ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হলো ২১ শিশু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 27

হাজীগঞ্জ উপজেলার ছয়ছিলা বাইতুল আমান জামে মসজিদে একটানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে ২১ জন শিশু। তাদের এই অনন্য অর্জনের জন্য মানব কল্যাণ ফাউন্ডেশন এবং ছয়ছিলা বাইতুল আমান জামে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিশুদের ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহী করতে এবং নিয়মিত নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এ উদ্যোগ নেওয়া হয়।

৫ জানুয়ারি (রবিবার) ছয়ছিলা বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ২৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মাহফিলের প্রধান বক্তা, গাউছিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার তার বক্তব্যে বলেন, “নামাজ মুমিনের জান্নাতের চাবিকাঠি। শিশুদের এমন চমৎকার উদ্যোগ তাদের জীবনব্যাপী সঠিক পথে পরিচালিত করবে।”

ছয়ছিলা বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করার মাধ্যমে আমরা একটি নৈতিকতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।” তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগ শুধু হাজীগঞ্জ নয়, পুরো মুসলিম সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

মাহফিলের সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সংস্থা বিচি বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ইউসুফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিলন, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মতিন স্বপন, ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন, এবং মসজিদের খতিব মাওলানা হাফেজ হাবীবুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত  ধর্মপ্রাণ মুসল্লীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

হাজীগঞ্জে ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হলো ২১ শিশু

আপডেট : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫