শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। (৬ জানুয়ারি) সোমবার বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গ্রামখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক ইসলাম, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মোঃ সোলেমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মহিলা বিএনপি নেত্রী রওশন আক্তার, শাহীন আক্তার, যুবদল নেতা আব্দুল আউয়ালসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মোশাররফ হোসেন মুন্সী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও মোঃ শাহাদাত হোসেন মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে
৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আগামী ৩ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে, ইউনিয়ন বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন।
সম্মেলনে বক্তারা বলেন দলকে আরো সু-সংগঠিত করতে, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।




















