চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল তারাবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ষাটনলে মাদরাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা এই দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। আমাদের সন্তানদের শিক্ষার অধিকার, কাজের অধিকার এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরশাসক যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই পারে দেশের সঠিক পথ নির্দেশনা দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক’সহ আরো অনেকে।




















