ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, কিশোরের মৃত্যু | Rknews71

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ বছর বয়সি এক কিশোর চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আকাশ (১৩) নামে এক কিশোর মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের আইলের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহত আকাশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরবাঘল গ্রামের সুমন মিয়ার ছেলে এবং অটোরিকশা চালক একই এলাকার সানা উল্যার ছেলে মো. রাহাত। আকাশ ও রাহাত সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

জানা গেছে, এ দিন (মঙ্গলবার) সকালে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে নয়ারহাট এলাকা থেকে আইলের রাস্তা দিয়ে রওনা দেয় কিশোর চালক রাহাত। অটোরিকশাটি হাঁসা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত যাত্রী আকাশ ও অটোরিকশা চালক রাহাতকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. কামরুল হাসান সংবাদকর্মীদের বলেন, হাসপাতালে আমরা আকাশকে মৃত অবস্থায় পেয়েছি। আহত রাহাতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, কিশোরের মৃত্যু | Rknews71

আপডেট : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২