মোঃ জামাল হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৫ মে ) বিকেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও শাহরাস্তি উপজেলার সভাপতি প্রার্থী মোঃ ইমরান মনিরের নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স গেটের বটতলায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান মনির বলেন, জননেত্রী শেখ হাসিনা কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রীই নন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। যার জন্ম না হলে আমরা স্বাধীন পতাকা-রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বটবৃক্ষের মত ছায়া দিয়ে রেখেছেন। কোন কুলাঙ্গার যদি তাঁর বিরুদ্ধে কটুক্তি করে তাহলে আমরা ছাত্রলীগ কর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেব। তিনি আরও বলেন, আগামী ২৭ তারিখ ছাত্রদলের কর্মসূচি রয়েছে সেদিন রাজপথে ছাত্রলীগ শাহরাস্তির প্রতিটি ইউনিট নেতাকর্মীরা সজাগ এবং সতর্ক অবস্থান করবে। জননেতা মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি মহোদয় এর রাজনৈতিক এলাকায় যে কোন প্রকার অপরাজনীতি সহ্য করা হবেনা,কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সোহাগ, মাহবুব আলম, বিপু, কামরুল, তুষার মোল্লা, ফাহাদ, আরজু, খোরশেদ, অভি, সাকিব, মামুন, আল আমিন রাতুল, শান্ত, সাইমুন, তারেক, হাবিব, শাকিল, সজিব, রাকিব, ফাহিম, বাপ্পি, তপু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুষার, ইমন, তারেক ভুইয়া, রিয়াজ, মিরাজ, নিজাম, রিয়াজ হোসেন, হান্নান, মামুন, সোহেল ইসলাম, রবিউল, মিরন, ফখরুল, তনয়সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাহরাস্তিতে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল | Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- 210
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















