ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেবিলে গাঁজা-ইয়াবা, হাতে হাতকড়া— হাজীগঞ্জে যৌথ বাহিনীর হাতে আটক দুই মাদক ব্যবসায়ী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 65

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর গোপন অভিযানে গ্রেফতার হয়েছেন দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৪ মে ২০২৫) রাত ৮টা ৪৫ মিনিটে টোরাগড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শরীফ (৩২) ও জিলানী (২৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা ও নগদ ৪৩,৮১০ টাকা।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী এই অভিযান শুরু হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, “এভাবে নিয়মিত অভিযান হলে এলাকায় মাদক চিরতরে নির্মূল হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টেবিলে গাঁজা-ইয়াবা, হাতে হাতকড়া— হাজীগঞ্জে যৌথ বাহিনীর হাতে আটক দুই মাদক ব্যবসায়ী

আপডেট : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫