ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে যৌথ বাহিনীর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • 55

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

বুধবার (২২ মে) রাত ১১টা ৫ মিনিটে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর আওতাধীন চাঁদপুর আর্মি ক্যাম্প। যৌথ অভিযানে বাহাদুর (৩৭) ও আরিফুল (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ব্যাগে রাখা অবস্থায় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

উদ্ধার করা গাঁজা ও গ্রেফতার হওয়া দুই আসামিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে তারা।

অভিযানের ফলে মাদক নির্মূলে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে।

সূত্র- চাঁদপুরা আর্মি ক্যাম্প

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে যৌথ বাহিনীর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫