ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৫ কেজি গাঁ”জাসহ মাদক কারবারি গ্রে”ফ”তা”র

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-উত্তরা বিভাগ।

ডিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে বিমানবন্দর থানাধীন যাত্রী ছাউনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাবিবুল্লাহকে গ্রেফতার করে ডিবি-উত্তরার একটি চৌকস টিম। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯৫ কেজি গাঁজা।

পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে তারা জানতে পারে, কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি-উত্তরা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএমপি জানায়, রাজধানীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৯৫ কেজি গাঁ”জাসহ মাদক কারবারি গ্রে”ফ”তা”র

আপডেট : ১১:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫