ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে উত্তরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

উত্তর মতলব উপজেলার রামদাশপুর এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি।

২৩ জুন রাত ১২টা ১০ মিনিটে (০০১০ ঘটিকা) চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পূর্ব থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যৌথ বাহিনী সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।

চলমান অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে উত্তরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ০৫:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫