ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 121

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ জুন) গভীর রাতে সদর ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

মতলব দক্ষিণ উপজেলার বালুর মঠ এলাকায় পরিচালিত অভিযানে ৬৫ বছর বয়সী এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই রাতে কচুয়া উপজেলার কাদলা এলাকায় পরিচালিত অন্য অভিযানে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উভয় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তৎপরতা চালায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে

আপডেট : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫