ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যং গ্রুপ আটক ছুরি, কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 142

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দল। অভিযানে উদ্ধার করা হয়েছে ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র। বুধবার (১০ জুলাই ২০২৫) ভোররাতে উপজেলার হামিদিয়া জুট মিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের পাশাপাশি কিশোর অপরাধীদের দমনেও নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিহ্নিত একটি কিশোর গ্যাং দলের ৬ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি স্থানীয়ভাবে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র তারা এলাকায় ভীতি সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপরাধ দমন আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁদপুর জেলায় কিশোর গ্যাং একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এদের দমন ও নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অবস্থানে রয়েছে। এবারের সফল অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর জেলায় কিশোর গ্যাং, মাদক কারবারি বা সন্ত্রাসী চক্র – কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধ দমন করতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যং গ্রুপ আটক ছুরি, কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫