ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”প্তা”র, উদ্ধার ২০০ পিস ইয়াবা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 112

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে হৃদয় কাজী (২৫) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহরাস্তি উপজেলার ওয়ারুখ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হৃদয় কাজীকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর মাধ্যমে চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে চলমান এ অভিযানে ইতোমধ্যে একাধিক অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় সচেতন মহল জানায়, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”প্তা”র, উদ্ধার ২০০ পিস ইয়াবা

আপডেট : ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫