ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ৮ মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 67

চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রতারণা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২০ জুলাই) গভীর রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, থানার এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদ ও এএসআই অলিউল্লাহর নেতৃত্বে অভিযানে প্রতারণার ৫ মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মুকিমাবাদ এলাকা থেকে শাহ আলম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। একই রাতে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দোয়ালিয়া গ্রামের জসিম উদ্দিন এবং তিন বছরের সাজাপ্রাপ্ত কংগাইস গ্রামের আলী আজগরকে গ্রেফতার করা হয়। এ দুটি অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদ। অপরদিকে, পৌরসভার টোরাগড় এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি পলাশকে গ্রেফতার করেন এএসআই দেলোয়ার হোসেন।

গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ৮ মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

আপডেট : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫