হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরজাহান বেগমের মারা গেছেন। সোমবার (২১ জুলাই) সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই ইউনিয়নের মোল্লাডহর গ্রামের বড় বাড়ির মৃত আবুল বাসারে স্ত্রী।
এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নুরজাহান বেগম অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে ইউপি সদস্য নুরজাহান বেগমের মৃত্যুতে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।




















