ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা তানভীর হুদার সঙ্গে প্রবাস ফেরত ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 32

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি। দেশে ফিরে গত ১৬ জুলাই তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম।
এ সময় অধ্যাপক তানভীর হুদা বলেন,দেশের চলমান সংকটে তারুণ্যের জাগরণ অত্যন্ত জরুরি। ছাত্রদল আমাদের দলের শক্তিশালী ভিত্তি। প্রবাসে থেকেও যাঁরা দলের আদর্শ বুকে ধারণ করেছেন, তাদের ফিরে আসা আমাদের জন্য অনুপ্রেরণার।

মেহেদী হাসান ফরাজি বলেন, দেশের রাজনীতি, দলের সংগ্রাম এবং মানুষের অধিকারের প্রশ্নে আমি সবসময় সচেতন থেকেছি। আজ দেশে ফিরে অধ্যাপক তানভীর হুদার মতো সাহসী নেতৃত্বের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
একইসঙ্গে আমি চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং মহান মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন গণমানুষের নেতা। আমরা চাই, তার যোগ্য উত্তরসূরি অধ্যাপক তানভীর হুদা যেন তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীরা অধ্যাপক তানভীর হুদার নেতৃত্বে আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

বিএনপি নেতা তানভীর হুদার সঙ্গে প্রবাস ফেরত ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫