ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে  মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 28
চাঁদপুরের ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির  বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকরাসহ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্মার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবার স্মারক লিপি প্রদান করা হয়।
বহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলার শাখার আয়োজনে এই মানবন্ধনে উপজেলার স্বীকৃত ৫০টি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা এম এ রব, নুরুন্নবী বিএসসি, অভিভাবক সদস্য এপি বাশার, নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী, শিক্ষক মাওলানা আবুল কাশেম, নাসরিন আক্তার।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসাইন, আব্দুর রশিদ, ইব্রাহিম হোসেন, মিজানুর রহমানসহ উপজেলার নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে  মানববন্ধন

আপডেট : ০২:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫