ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 196

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। চলমান এ অভিযানের অংশ হিসেবেই কচুয়া এলাকায় বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানে কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে শাহাদাত হোসেন বাবুল (৪৩) ও ফারুক হোসেন (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা স্থানীয়ভাবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, যৌথ বাহিনীর এমন ধারাবাহিক অভিযান মাদক ও অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে। এলাকাবাসী আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

আপডেট : ০৮:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫