ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে কিশোর গ্যাং”য়ের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ২৮টি দেশীয় অ স্ত্র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 177

চাঁদপুর সদর উপজেলার কলেজ রোড ও পুরান বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) গভীর রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সমর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৮টি চাপাতি ও ৩টি ছোট ছুরি।

পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে কিশোর গ্যাং”য়ের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ২৮টি দেশীয় অ স্ত্র

আপডেট : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫