ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমরাইল মোড় থেকে চাঁদাবাজির টাকাসহ একজনকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে হাজী এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী।
সোমবার (২ মার্চ) বিকাল ৩ টার দিকে পরিবহন থেকে চাদাঁবাজির সময় টাকাসহ রাকিবুল (২৪) কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃত রাকিবুল ময়মনসিংহ এলাকার রফিকুল ইসলামের ছেলে সে কাচঁপুর মুগরাকুল এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন। তিনি জানায় কাচঁপুর এলাকার হেলাল ও শিমরাইলের রিফাত নামে দুজন তাকে ২ মাস আগে মাসিক চুক্তিতে নিয়োগ দিয়েছেন । তিনি তাদের কথায় ঢাকা-চট্রগাম রুটে চলাচলরত হোমনা সুপার পরিবহন থেকে মালিক সমিতির নামে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাদাঁ আদায় করেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, শিমরাইল এলাকায় কিছুদিন ধরে হোমনা সুপার পরিবহন থেকে মালিক সমিতির নামে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাদাঁ আদায় করেন রাকিবুল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী বলেন, গত রবিবার ১ মার্চ আমরা স্থানীয় এমপি’র নিদের্শে শিমরাইল এলাকা চাদাঁবাজ সন্ত্রাস মুক্ত করার জন্য সর্বত্র মাইকিং ও মহড়া দিয়েছি এখানে কাউকে চাদাঁবাজি করকে দেয়া হবে না। সোমবার দুপরে আমার লোকজন পরিবহন থেকে চাদাঁবাজির খবর পেয়ে রাকিবুল নামে একজনকে চাদাঁর টাকা সহ হাতেনাতে আটক করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে থানার এস আই নুরে আলম তাকে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই নুরে আলম বলেন, শিমরাইল মোড়ে পরিবহন থেকে চাদাঁবাজির সময় একজনকে হাতেনাতে আটক করে আমাদের কাছে হস্তান্তন করেছে স্থানীয় বিএনপি নেতা । আমরা তার কাছ থেকে চাদাঁবাজির নগদ ৭০০ টাকা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিমরাইল মোড় থেকে চাঁদাবাজির টাকাসহ একজনকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা

আপডেট : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬